slider

লালমোহনে কিশোরী অন্তঃসত্ত্বা ! সন্তানের বাবা কে?

লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড চর মোল্লাজী গ্রামে জামাল মোল্লার মেয়ে কিশোরী (ছদ্মনাম) আলেয়া (১৪) প্রায় ৫/৬ মাসের অন্তঃসত্ত্বা। এ সন্তানের জনক কে? কেউ জানে না। তারপরও এর দায় চাপিয়ে দেয়া হয়েছে একই এলাকার নূর মোহাম্মদ এর ছেলে অসহায় মোঃ মহিউদ্দিন এর উপর। প্রায় ১মাস পূর্বে একই এলাকার মোড়ল শামীম মাস্টার ও আবু সুফিয়ানসহ কয়েকজন মিলে পাশের বাড়ীর দিন মজুর মহিউদ্দিনের উপর দায় চাপিয়ে (ছদ্মনাম আলেয়ার) সাথে বিয়ে পড়ানো হয়। মেয়ের বয়স কম হওয়ায় কাবিন ছাড়াই বিয়ে পড়ানো হয়েছে। মহিউদ্দিন বিবাহিত, তার সন্তান আছে। তারপরও তার উপর চাপিয়ে দেয়া হয়েছে অবৈধ সন্তানের বোঝা। বিয়ের পর মহিউদ্দিনের স্ত্রীকে তার সাথে না দিয়ে বরং জামাল মোল্লার পরিবার মহিউদ্দিনকে চাপ সৃষ্টি করছেন তাদের মেয়ের নামে ৮ শতাংশ জমি রেজিষ্ট্রি দলিল দেওয়ার জন্য। এ ভয়ে মহিউদ্দিন পালিয়ে বেড়াচ্ছে। মহিউদ্দিনের স্ত্রী ইয়াছমিন জানান, তার স্বামী নির্দোষ। তাকে ফাঁসানো হয়েছে। ওই সন্তানের ডিএনএ টেস্ট করার দাবি করেন তিনি। এ ঘটনার সঠিক বিচার চেয়ে মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ দায়ের করেছেন ইয়াছমিন। এব্যাপারে মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বরত এসআই মোঃ গোলাম মোস্তফা জানান, এধরণের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button