সখীপুরে বঙ্গমাতা আন্ত প্রাইমারি ফুটবল টুর্নামেন্ট জোন ফাইনাল অনুষ্ঠিত

খাঁন আহম্মেদ হৃদয় পাশা, সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নে ইন্দারজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বঙ্গমাতা আন্ত প্রাইমারি স্কুল ফুটবল টুর্নামেন্ট জোন ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার(৩১মে) সকালে ইন্দারজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
এ টুর্নামেন্টে অংশ নেন টিকুরিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম ইন্দারজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এসময় বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন ঘোষণা করেন, কাকড়াজান ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন দুলাল ও সখীপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ মোরাদ হোসেন খান।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইন্দারজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডিএম ফরিদ বিএসসি,টিকুরিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ ফিরোজা আক্তার, খেলা পরিচালক ফুলবাগ গোবরচাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম ও স্থানীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ প্রমুখ।




