sliderস্থানিয়

বোয়ালমারীতে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : বোয়ালমারীতে তিন হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে ফরিদপুর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (৫ অক্টোবর) সকালে অভিযান চালিয়ে উপজেলার শেখর ইউনিয়নের মাগুরা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ বিষয়ে স্থানীয় থানায় বিকেলে মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় উপ পরিচালক শিরীন আক্তারের নেতৃত্বে অভিযান চালিয়ে নারী মাদক কারবারি মোছা. সোনালী বেগমকে (৪২) আটক করে। তার হাতে থাকা একটি ব্যাগের ভিতর থেকে তিন হাজার পিস ইয়াবাসদৃশ্য বড়ি উদ্ধার করে আলামত হিসেবে জব্দ করা হয়। সোনালী বেগম মাগুরা গ্রামের মোহাম্মদ মোল্লার স্ত্রী। সে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানা গেছে। সোমবার সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

এ ব্যাপারে ফরিদপুর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক মো. রাসেল কবীর বাদি হয়ে বোয়ালমারী থানায় ২০১৮ সালের মাদক নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১০(খ) ধারায় মামলা দায়ের করেছেন। মামলা নং ৪। সোনালী বেগমকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতে চালান করা হবে।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, তিন হাজার পিস ইয়াবা বড়িসহ সোনালী বেগমকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ বিষয়ে মামলা হয়েছে। আসামীকে মঙ্গলবার আদালতে চালান করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button