slider

মানিকগঞ্জে এক সারিতেই হাজার গাছ রোপণ

পতাকা ডেস্ক: মানিকগঞ্জের বেউথা নদীপার ও রাস্তাপারে এক সঙ্গে এক হাজার বৃক্ষরোপণ করা হয়েছে। কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করে বলেছেন, বৃক্ষ পরিবেশের অকৃত্রিম বন্ধু। বৈশ্বিক জলবায়ুর প্রভাবে যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, সেখান থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে গাছ রোপণ। তাই বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি এবং ঝড়, বৃষ্টি, ঘূর্ণিঝড়ের হাত থেকে নিজের বাঁচার জন্য আমরা ব্যাপক ভাবে বৃক্ষ রোপণ করতে হবে।

রবিবার মানিকগঞ্জের বেউথা নদীরপাড় ও রাস্তার পাড়ে ১ হাজার বৃক্ষরোপণ করা হয়। বৃক্ষরোপণ শেষে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে (বিজয় মেলার মাঠ) এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
কৃষক লীগের দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজার স্বাক্ষরিত এক বিবৃতিতে তা জানানো হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড.গোলাম মহিউদ্দিন।

উদ্বোধকের বক্তব্যে কৃষক লীগের সভাপতি বলেন, এক গাছ যেমন মানুষকে তার ফল দেয়, ফুল দিয়ে সবিত করে এবং বৃদ্ধ বয়সে তার কাঠ মানুষের জন্য মূল্যবান। গাছ মানুষকে পুষ্টি দেয়, মানুষকে খাদ্য দেয়। গাছ মানুষকে জীবন বাঁচানোর জন্য অক্সিজেন দেয়।

‘বৈশ্বিক জলবায়ুর প্রভাবে যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, সেখান থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে গাছ রোপন। তাই বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি এবং ঝড়, বৃষ্টি, ঘূর্ণিঝড়ের হাত থেকে নিজের বাঁচার জন্য আমরা ব্যাপকভাবে শেখ হাসিনার ঘোষিত কর্মসূচি বৃক্ষ রোপণ করার মধ্যদিয়ে পালন করতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা প্রত্যকে তিন মাসে ৫২টি গাছ রোপণ করে কৃষক লীগের ৫২ লাখ গাছ রোপণের পরিকল্পনার অঙ্গীকার পূরণ করব।

আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. গোলাম মহিউদ্দিন বলেন, বিএনপি জামায়াত জ্বালাও পোড়াও রাজনীতি করে। আমরা গাছ লাগাই, তারা কেটে রাস্তা অবরোধ করে। তাদের গাছের রাজনীতি পরিহার করুক, সেটা আমরা চাই।

জেলা কৃষক লীগের আহ্বায়ক সমাপ্ত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু।

সংগঠনের সদস্য সচিব প্রভাষক বুলবুল আহমেদ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সহ সভাপতি আকবর আলী, সাংগঠনিক সম্পাদক ড. হাবিবুর রহমান মোল্লা, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক বাবু সুবেদ কুমার সাহা প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button