sliderস্থানিয়

নলছিটিতে ২১বস্তা গম জব্দ

মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে ২১ বস্তাা গম জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার ভৈরবপাশা বাজার সংলগ্ন একটি অটোর রিকসার গ্যারেজ থেকে এ গম জব্দ করা হয় বলে নিশ্চিত করেছেন নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফ আলী।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসনের নির্দেশে উপজেলা খাদ্য কর্মকর্তা ও পুলিশ ওই বাজারে গিয়ে আব্দুল হালিম হাওলাদারের ব্যাটারি চালিত অটো রিকসার গ্যারেজে ২১টি প্লাস্টিকের সাদা বস্তায় রাখা ১হাজার কেজি গম দেখতে পান। তবে গমের বস্তাগুলোতে ওপর কোনো সিল বা কিছু লেখা ছিল না। গমের মালিকানা অস্বীকার করে ওই গমের বস্তাগুলো কে বা কারা সেখানে রেখে গেছেন তা তিনি জানেন না বলে জানান গ্যারেজ মালিক আব্দুল হালিম। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ওই গমের বস্তাগুলো পরিত্যক্ত হিসেবে জব্দ করে পুলিশ।

নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফ আলী জানান, উপজেলা খাদ্য কর্মকর্তার উপস্থিতিতে পুলিশ ওই বাজারের একটি গ্যারেজ থেকে পরিত্যক্ত অবস্থায় ২১ বস্তা গম জব্দ করেছে। এ ব্যাপারে পরবর্তীতে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button