sliderমহানগরশিরোনাম

বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন ঢা বি কমিটি ও মহানগর সম্মেলন অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি: ২১ আগস্ট ২০২৬ শুক্রবার, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন ঢাকা মহানগর সম্মেলন এর মধ্য দিয়ে ঢাকা মহানগর কমিটি গঠিত হয়েছে। ক. নাঈম উদ্দীনকে সভাপতি, ক. অরুণাভ আশরাফ ও ক. সাজিদ-উল-ইসলামকে সহ-সভাপতি নির্বাচিত করে ১১ সদস্যবিশিষ্ট মহানগর কমিটি গঠিত হয়েছে।

এবং ক. তাসমিয়া নেবুলাকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয় আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।

বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের সহ-সভাপতি নাঈম উদ্দীনের সঞ্চালনায় এবং সভাপতি ক. তাওফিকা প্রিয়ার সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন নয়াগণতান্ত্রিক গণমোর্চার সভাপতি ক. জাফর হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য ক. কানন চক্রবর্তী, ক. শফিক সুমন, বিপ্লবী শ্রমিক আন্দোলনের জাতীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ক. রাজ্জাক প্রমুখ।

বক্তারা দেশীয় ও আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে বলেন, ছাত্র-তরুণদের আত্মপ্রতিষ্ঠার মোহ ত্যাগ করে শ্রমিক এবং কৃষকদের সাথে একাত্ম হতে হবে। শ্রমিকশ্রেণির নেতৃত্ব এবং কৃষকের কর্মসূচি ব্যতীত কোনো সংগঠন/পার্টি শ্রমিক-কৃষক-মধ্যবিত্তসহ ব্যাপক জনগণের স্বার্থ রক্ষা করতে পারে না। জুলাই অভ্যুত্থানেও ছাত্র-সমাজের আকাঙ্ক্ষা সাম্রাজ্যবাদ-সম্প্রসারণবাদ বিরোধী ও জনগণের প্রকৃত মুক্তি অর্জনের জন্য হলেও, শ্রমিক-কৃষক-সাধারণ জনগণের সাথে একাত্ম না হওয়ায় ও শ্রমিক-কৃষকের স্বার্থ রক্ষাকারী সঠিক রাজনৈতিক কর্মসূচি না থাকায়, তারা লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।

সংগঠনের দীর্ঘ সংগ্রামী ইতিহাসের কথা উল্লেখ করে বলেন, ছাত্র-যুব সংগঠন শ্রমিকশ্রেণির নেতৃত্ব মেনে নিয়েই প্রকৃত মুক্তি অর্জনের লক্ষ্যে মার্কসবাদ-লেনিনবাদ-মাওবাদ এর পতাকাতলে ছাত্র-বুদ্ধিজীবীদের ঐক্যবদ্ধ করে সমাজতন্ত্র-সাম্যবাদ অভিমুখী নয়াগণতান্ত্রিক বিপ্লব সফল করার লড়াই চালিয়ে যাচ্ছেন।

বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে যে সরকারই ক্ষমতায় এসেছে তারা সংস্কার/উন্নয়ন/প্ল্যানের নামে নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করছে, ধর্মীয় ফ্যাসিবাদকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে, বিরাজনীতিকরণের রাজনীতি করছে আবার উল্টোদিকে জনগণের গণতান্ত্রিক আন্দোলন কঠোর হস্তে দমন করছে। কারণ বুর্জোয়া শ্রেণির স্বার্থরক্ষাকারী সাম্রাজ্যবাদ-সম্প্রসারণবাদের দালাল সরকারের পক্ষে শ্রমিক-কৃষক-মধ্যবিত্ত-নারী-আদিবাসীসহ ব্যাপক নিপীড়িত জনগণের স্বার্থ রক্ষা করা সম্ভব নয়। বক্তাগণ এই রাষ্ট্র ব্যবস্থা উচ্ছেদ করে মার্কসবাদ-লেনিনবাদ-মাওবাদ এর আদর্শে সজ্জিত হয়ে সমাজতন্ত্র-সাম্যবাদের লক্ষ্যে আন্দোলন সংগ্রাম বেগবান করার আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button