slider

রাজারহাটে স্থানীয় সরকার দিবস পালিত

এ আর লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি : স্মার্ট হবে স্থানীয় সরকার নিশ্চিত করবে সেবার অধিকার এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাটে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। সারাদেশের ন্যায় রাজারহাটেও দিবসটি পালন করা হয়। মঙ্গলবার সকাল ১১ টা থেকে দুপুরে দুটো পর্যন্ত অফিসার্স ক্লাবে রাজারহাট উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমুহের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাজারহাট উপজেলার নির্বাহী অফিসার জনাবা, কাবেরী রায়ের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সে সময়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব, জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী (বাপ্পি)। দিবসটি উদ্বোধন শেষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আশিকুর ইসলাম (সাবু) জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৪ ইং উপলক্ষে স্মার্ট হবে স্থানীয় সরকার নিশ্চিত করবে সেবার অধিকার। এই প্রতিপাদ্য সামনে রেখে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। র‍্যালি এবং আলোচনা সভাও সাংস্কৃতিক অনুষ্ঠান,অনুষ্ঠিত হয়েছে। ভূমি সহকারী কমিশনার এবিএম আরিফুল হক,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাহফুজুর রহমান,উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আরিফুল আলম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান,উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল নোমান,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এটিএম রিয়াসাদ, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব রাজার উপজেলা শাখার সভাপতি, আশিকুর রহমান লিমন, প্রেসক্লাব রাজারহাটের সভাপতি এস এ বাবলু প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মোঃ সোহেল রানা। সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button