রংপুরের পাগলাপীরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

রংপুর ব্যুরোঃ রংপুর সদর উপজেলার পাগলাপীরে গনবিরোধী সরকার কর্তৃক তেল, পরিবহন ভাড়া সহ সকল মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে হরিদেবপুর ইউনিয়ন বিএনপি।
আজ শনিবার বিকাল ৫ টায় পাগলাপীর স্কুল মাঠ থেকে শুরু করে শিবেরবাজার রোড-রংপুর-সৈয়দপুর রোডে বিক্ষোভ সমাবেশের মিছিল করে। মিছিল শেষে পাগলাপীর স্কুল মাঠে স্থানীয় নেতা কর্মীরা বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলা যুবদল,ছাত্রদল, সেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গনবিরোধী সরকার কর্তৃক তেল, পরিবহন ভাড়া সহ সকল দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায়, নারায়নগঞ্জে পুলিশ কর্তৃ গুলি করর ছাত্রদল নেতা নূরে আলম ও শাওন সেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম’র হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠন।




