sliderস্থানিয়

হরিরামপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মোহাম্নদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুরে ১৫ পিস ইয়াবাসহ ইমারত ব্যাপারী (৪১) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ২টা ৫ মিনিটের দিকে হরিরামপুর থানার লেছড়াগঞ্জ ইউনিয়নের ভগবান চর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটকৃত ইমারত ব্যাপারী হরিরামপুর উপজেলার নারায়ণদিয়া গ্রামের মৃত ইউসুফ ব্যাপারীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে।

পুলিশ জানায়, ভগবান চর বাজারে জাহিদের মুদির দোকানের সামনের পাকা রাস্তা থেকে ইমারত ব্যাপারীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

হরিরামপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন মুঠোফোনে বলেন, এ ঘটনায় হরিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলা নম্বর—০৩(০৯)২৬। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button