দৌলতপুরে মতিলাল ডিগ্রী কলেজে ইনকোর্স পরীক্ষা নেওয়া হচ্ছে শুক্রবার, সাথে নেওয়া হচ্ছে বাড়তি অর্থ

জুয়েল রানা,মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের দৌলতপুরে সরকারি মতিলাল ডিগ্রী কলেজে ডিগ্রি ইনকোর্স পরীক্ষা নেওয়া হচ্ছে শুক্রবার ও শনিবার সাথে নেওয়া হচ্ছে বাড়তি টাকা। সরে জমিনে ঘুরে দেখা যায় ১৫ ডিসেম্বর শুক্রবার মতিলাল ডিগ্রি কলেজ ছাত্র ছাত্রীরা পরীক্ষা দিচ্ছে। এবিষয়ে শিক্ষার্থীদের কাছে জানতে চাইলে তারা বলেন আমাদের ফোন করে অফিসে আসতে বলছে এবং আগে পরীক্ষা না দেওয়ার ৫০০ টাকা দিয়ে প্রবেশ পত্র ধরিয়ে দিয়েছে। টাকা না দিলেই বলছে তোমরা বোর্ড পরীক্ষা দিতে পারবে না। এবিষয়ে ভুক্ত স্বামী মোঃ বুলবুল হোসেন বলেন আমার স্ত্রী ৬ মাসের অন্তঃসত্ত্বা দায়িত্ব পালন কারী প্রভাষক তফিজ উদ্দিন কে আমি আমার স্ত্রী অসুবিধার কথা বললে সে আমার সাথে অকর্ত ভাষার কথা বলে এবং বলে তোমার স্ত্রী নিয়ে আসো। আমি আমার স্ত্রীকে আনলে আমার কাছে তিনি অতিরিক্ত অর্থ দাবী করে। তখন আমি বলি টাকা দিলে আমাকে যেন রিসিভ দেয়। একথায় বলায় তিনি আরও ক্ষিপ্ত হন। আমি এই স্যারের তদন্তের মাধ্যমে সঠিক বিচার চাই।
এবিষয়ে প্রভাষক মোঃ তফিজ উদ্দিন সাংবাদিকদের সাথে সংবাদ প্রকাশ না করার জন্য বিভিন্নভাবে অনুরোধ করেন। তাকে শুক্রবার ও শনিবার পরীক্ষা নেওয়ার কথা বললে তিনি কোন উত্তর দিতে পারিনি। ভুক্তিভোগীর স্বামীর সাথে খারাপ আচারন বিষয়ে জানতে চাইলে তিনি বিভিন্ন এলোমেলো উত্তর দেন।
এবিষয়ে কলেজের অধ্যক্ষ সত্যজিৎ দত্ত বলেন শুক্রবার ও শনিবার ডিগ্রি ইনকোর্স পরীক্ষা নেওয়া ঠিক হয়নি। এরপর আর নেওয়া হবে না। আর অর্থ নেওয়া বিষয়ে বলেন আমার প্রভাষক মোঃ তফিজ উদ্দিন যদি অতিরিক্ত টাকা নিয়ে থাকে তাহলে তদন্ত মুলক ব্যবস্থা নেওয়া হবে। এবিষয়ে তিনি সাংবাদিকদের নিউজ না করায় অনুরোধ করেন।




