slider
নলছিটিতে বাল্য বিয়ে বন্ধ করলেন ইউএনও

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে দশম শ্রেণির এক ছাত্রীকে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম। শুক্রবার (১ ডিসেম্বর) বিকেলে নলছিটি পৌরসভার বৈচন্ডী এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই এলাকার এক কৃষক তাঁর অপ্রাপ্ত বয়স্ক দশম শ্রেণিতে পড়–য়া কন্যার সঙ্গে পৌরসভার মল্লিকপুর এলাকার এক ছেলের বিয়ে দিতে যাচ্ছিলেন। খবর পেয়ে ইউএনও নজরুল ইসলাম ওই বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে দেন। জাল জন্মনিবন্ধন দেখিয়ে বিয়ের সব পস্তুতি নেওয়া হয়েছিল। পরে বর ও কনের পিতাকে বাল্য বিবাহের সহযোগিতা ও সম্পাদনা করার জন্য বাল্য বিবাহ নিরোধ আইনে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও মো. নজরুল ইসলাম জানান, বাল্য বিয়ে নিরোধ আইনে বিয়ে আয়োজনের উদ্যোগ নেওয়ায় ওই বর ও কনের বাবাকে এ জরিমানা করা হয়েছে।




