কটিয়াদীতে নবাগত ইউএনও`র পরিচিতি ও মতবিনিময় সভা

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে সদ্য যোগদান কৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান এর সাথে উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি ও বেসরকারি কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক, ইমাম, পুরোহিত, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজ এবং বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫শে সেপ্টেম্বর সোমবার কটিয়াদী উপজেলা পরিষদ মিলনায়তনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান ছাড়াও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামারা তাসবিহা, উপজেলা চেয়ারম্যান মুস্তাকুর রহমান, কটিয়াদি মডেল থানার অফিসার ইনচার্জ এস এম শাহাদাত হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, কটিয়াদী উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ইসরাইল মিয়া, কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন আহমদ প্রমুখ বক্তব্য রাখেন মত বিনিময় সভা সঞ্চালন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মইনুর রহমান মনির। সবশেষে নবাগত ইউএনও ওয়াহিদুজ্জামান তার বক্তব্যে দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।




