slider

যশোরে আওয়ামীলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র ও পদযাত্রার নামে আগুণ সন্ত্রাসের প্রতিবাদে যশোর জেলা আওয়ামীলীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকালে যশোর শহরের প্রাণকেন্দ্রের চৌরাস্তা মোড়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেশবপুর আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার, ঝিকরগাছার সংসদ সদস্য নাসির উদ্দীন, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুন্সী মহিউদ্দীন, কেশবপুরের মেয়র রফিকুল ইসলাম মোড়ল, মণিরামপুরের মেয়র আলহাজ্ব কাজী মাহামুদুল হাসান, যশোর-০৫ মণিরামপুর আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও জেলা কৃষকলীগের সহ-সভাপতি এস এম ইয়াকুব আলী, জেলা আওয়ামী লীগের সদস্য সামির ইসলাম পিয়াস, জেলা যুবলীগ নেতা রওশন ইকবাল শাহী, কাউন্সিলর হাজী সুমন, জুয়েলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে। প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ঠিক সেই মুহূর্তে বিএনপি-জামায়াত দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য আর জনগণের জানমালের ক্ষতি করছে। যারা এদেশের বিরুদ্ধে, বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদেরকে রাজপথেই কঠোরভাবে প্রতিহত করবে আওয়ামী লীগ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button