sliderস্থানিয়

রাঙামাটিতে পৌরসেবা উন্নয়নে কর্মশালা

কামরুল ইসলাম রানা, রাঙামাটি প্রতিনিধ: পৌরবাসীর প্রাপ্তি, সমস্যা ও ভবিষ্যৎ প্রত্যাশা নিয়ে রাঙামাটিতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌরসভা সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে রাঙামাটি পৌরসভা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ মারুফ। পৌর প্রশাসক মো. মোবারক হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোসাইন এবং পৌরসভার সচিব ইয়াছিনুল ইসলাম।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে শহরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার দিক তুলে ধরে বলেন—গরুর অবাধ চলাচল নিয়ন্ত্রণ, পরিবেশ সংরক্ষণে ট্যুরিস্ট পুলিশের সক্রিয় ভূমিকা নিশ্চিতকরণ, পৌর চত্বরে স্থায়ী মঞ্চ নির্মাণ, ফিসারি বাঁধের সৌন্দর্য অক্ষুণ্ণ রাখা, যানজট নিরসন, ফুটপাত দখলমুক্তকরণ, শহরের প্রবেশমুখে ডাম্পিং স্টেশন স্থাপন ও বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে সমন্বিত পদক্ষেপ নেওয়া জরুরি।
কর্মশালায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক অঙ্গন, সংবাদমাধ্যম ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন এবং নানা প্রস্তাবনা উপস্থাপন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button