slider
বাগাতিপাড়ায় আওয়ামীলীগের শোক র্যালি

নাটোর প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী ও শোকের মাসে সকল শহীদদের স্মরণে নাটোরের বাগাতিপাড়ায় আওয়ামীলীগের উদ্যোগে শোক র্যালি বের করা হয়। বুধবার সোয়া ৬টায় পেড়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে বিশাল শোক র্যালিটি মালঞ্চি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে। বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস এই র্যালির নেতৃত্ব দেন। র্যালিতে জাতীয় পতাকা ও কালো পতাকার পাশাপাশি শোকের প্রতীক হিসেবে অংশগ্রহনকারীরা কালো ব্যাচ পরিধান করেন। শেষে বাজারের তিনমাথা মোড়ে এক শোক সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



