slider
নিয়ামতপুরে জনসচেতনতা মূলক আলোচনা সভা

নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবকমূলক কাজে যুবদের ভূমিকা ও মাদকাসক্তি, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী কর্মকান্ডে যুবদের ভূমিকা বিষয়ক জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(০৫ জুন) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদ এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, থানার অফিসার ইনর্চাজ(ওসি) আসাদুজ্জামান, নওগাঁ জেলা পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ামতপুর জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার মোসাদ্দেকুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা আইসিটি কর্মকর্তা রাসেল রানা, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ প্রমুখ।




