মহাসড়কে দূর্ঘটনা রোধকল্পে হাইওয়ে পুলিশের সচেতনতা মূলক সভা

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর (হবিগঞ্জ) : হবিগঞ্জের মাধবপুরে পবিত্র ঈদকে সামনে রেখে মহাসড়কে ঈদ যাত্রা নিরাপদ করতে চালকসহ বিভিন্ন শ্রেণীর পেশার প্রতিনিধিদের নিয়ে সচেতনতা মূলক সভা করেছে হাইওয় পুলিশ।
মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুর আড়াইটায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্টিত হয়।
উপজেলা নিবাহী অফিসার মনজুর আহ্সান সভাপতিত্বে সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন হাইওয়ে সিলেট অঞ্চলের পুলিশ সুপার মোঃ শহীদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেয়র হাবিবুর রহমান, মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম ভুইয়া, উপজেলা যুবলীগ সভাপতি ফারুক পাঠান, আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ এরশাদ আলী প্রমুখ। আরোও উপস্থিত ছিলেন, সাংবাদিক শংকর পাল চৌধুরী, শেখ জাহান রনি, ত্রিপুরারী দেবনাথ তিপু, নাহিদ মিয়া এবং চালক সমিতির নেতৃবৃন্দ সহ অনেকেই।




