আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে মৃত্যু

আদমদীঘি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি ষ্টেশনের পূর্ব পাশে ট্রেনে কাটা পড়ে মৃত্যু বরন করেছে (৫৫) এক অজ্ঞাত পুরুষ। গত শুক্রবার সকাল ৬.৩০ঘটিকায় পদ্মরাগ মেইল ট্রেনে এই দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে। এই খবর লেখা পর্যন্ত লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি।
আদমদীঘি রেলওয়ে স্টেশন মাষ্টার মোঃ রবিউল ইসলাম ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৬.৩০ঘটিকায় পদ্মরাগ মেইল ট্রেন ষ্টেশন ছেরে যাওয়ার পর এই দুর্ঘটনাটি তাদের চখে পরে। এরপর তিনি সান্তাহার জংশন স্টেশন ও রেলওয়ে পুলিশ ফাঁরি সহ বগুড়া স্টেশনেও বিষয়টি অবগত করেন।
সান্তাহার রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই নরেশ চন্দ্র জানান, গত ১০ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৬.৩০ঘটিকায় খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে সান্তাহার রেলওয়ে থানায় নিয়ে আশা হয়। পরে ময়না তদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়না তদন্ত শেষে রাজশাহী সিআইডি’র একটি দলকে ফরেনসনিক পদ্ধতির মাধ্যমে লাশের পরিচয় সনাক্ত করা হবে।




