slider

মাধবপুরে সরস্বতী পূজা উপলক্ষে মত বিনিময় সভা

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে সরস্বতী পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৪ জানুয়ারী) বিকালে আসন্ন সরস্বতী পূজা উপলক্ষে ওসি মোঃ আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে থানা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী। উক্ত আইন শৃঙ্খলা সভায় অংশ গ্রহণ করেন বাংলাদেশ পুজা উৎযাপন পরিষদ মাধবপুর উপজেলা শাখা ও হিন্দু বৌদ্ধ ক্রীস্টান ঐক্য পরিষদ এর নেতৃবৃন্দ সহ এলাকার বিভিন্ন পুজা মণ্ডপের নেতৃবৃন্দ।

সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দরা বলেন, বাংলাদেশের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ঝাকঝমকপুর্ন সরস্বতী পূজা হয় হবিগঞ্জের মাধবপুরে। লক্ষ লক্ষ ভক্তের পদচারণায় মুখরিত হয়ে উঠে পুজা মন্ডব গুলো, অপুর্ব সাজে সজ্জিত প্রতিটি মন্দিরের কারুকাজ। জানা যায়, নান্দনিক কারুকাজে সজ্জিত এক একটি মন্দির তৈরি করতে খরচ প্রায় ২ থেকে ৩ লক্ষ টাকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button