slider
মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর প্রতিনিধি :হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ধর্মঘর বিওপি ক্যাম্পের টহল কমান্ডার নায়েক মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে বিজিবি’র সদস্যরা সীমান্তের মেইন পিলার ১৯৯৬/৩৮ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ধর্মঘর ইউনিয়নের মালঞ্চপুর এলাকায় অভিযান চালিয়ে ৪৮ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেন।
সরাইল বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আরমান আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান পরিচালনা করে বিজিবি। এ সময় উল্লেখিত পরিমাণ গাঁজা জব্দ করা হলেও বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। তিনি বলেন, জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য ১ লাখ ৬৮ হাজার টাকা।




