slider

রামনগর জেড আই হাইস্কুল মেধাবী শিক্ষার্থী তৈরির এক আদর্শ প্রতিষ্ঠান

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃকুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের রামনগর জেড আই হাইস্কুল মেধাবী শিক্ষার্থী তৈরির এক আদর্শ প্রতিষ্ঠান। এখানে ২০২২ সালে প্রকাশিত এসএসসি পরিক্ষার ফলাফলে ১৬ জন পরিক্ষার্থী সবাই পাশ করেছে। এর মধ্যে একজন এ+,পাঁচজন এ, ও দশজন এ- পেয়ে শতভাগ পাশের গৌরব অর্জন করে। স্কুলটি ২০০৭ সালে প্রতিষ্ঠা করেন বিশিষ্ট শিক্ষানুরাগী এলাকার কৃতি সন্তান মোঃ জিন্নাত আলী। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন মেধাবী ব্যক্তিত্ব মোঃ মাসুদ রানা। করোনা কালীন ছাত্র ছাত্রী কমে যাওয়ার পরও বর্তমানে প্রায় ২৮০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি মোঃ জিন্নাত আলীর সার্বিক তত্ত্বাবধানে মোট ১৩ জন অভিজ্ঞ স্মার্ট শিক্ষক পাঠদানের দায়িত্ব পালন করছেন। ল্যাব, বঙ্গবন্ধু কর্নার, কিশোর কিশোরী ক্লাব, খেলা ধুলা সহ সর্ববিষয়ে চমৎকার অবস্থানে রয়েছে স্কুলটি। নিজস্ব ভবনে নান্দনিক সবুজায়ন পরিবেশ শিক্ষার্থীদের জন্য এক অনন্য বিদ্যাঙ্গন রামনগর জেড আই হাইস্কুল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button