slider

রাজাপুরে একই সাথে ৩ ছেলে সন্তান জন্মে অভাবের সংসারে দুশ্চিন্তা

মোঃশাহাদাত হোসেন মনু,ঝালকাঠি প্রতিনিধি : একসাথে ৩ ছেলে সন্তারের জন্ম দিয়ে বিপাকে পড়েছেন ঝালকাঠির রাজাপুরের
চারাখালি গ্রামে হারুন জোমাদ্দারের মেয়ে নাজমিন বেগম (২৬)। স্বামী রিক্সাচালক ইউনুচ হাওলাদার তেমন একটা খোজখবর নেন না। তাই পিতার অভাবের সংসার ৩ নবজাতক নিয়ে দুশ্চিন্তায় নাজমিন।
নাজমিন বেগম জানান, ৭ বছর আগে পিরোজপুরের হুলারহাট এলাকার মৃত সোবাহানের ছেলে রিক্সাচালক ইউনুচ হাওলাদারের সাথে তার বিয়ে হয়েছিল। কিন্তু স্বামী রিক্সাচালক ইউনুচ হাওলাদার আগের স্ত্রী থাকার বিষয়টি গোপন করে নাজমিনকে বিয়ে করেন। স্বামীর বাড়িতে কোনমতে মাসখানেক ঠাই হয়েছিলো তার। ওই সংসারে ইউনুচ হাওলাদারের স্ত্রী ও ৩ সন্তান থাকায় অভাব আর অশান্তির কারনে নিরুপায় হয়ে বাবার বাড়িতেই চলে আসেন নাজমিন। রিক্সাচালক স্বামী ইউনুচ মাঝে মাঝে এখানে আসলেও সঠিকভাবে ভরণ পোষণ তেমন একটা দেন না। এর মধ্যে গত সোমবার নাজমিনের কোলজুড়ে আসে ৩টি ছেলে সন্তান। তাদের নাম রাখা হয়েছে খলিলউল্লাহ, ইমাম হোসেন ও আব্দুর রহমান। এ ছাড়া ৪ বছর বয়সী লিমা নামের একটি কন্যা সন্তানও রয়েছে ইউনুচ-নাজমিনের।
নাজমিন জানান, অর্থাভাবে ক্লিনিক বা হাসপাতালেও যেতে পারেননি তিনি। বাড়িতে স্বাভাবিকভাবেই ৩টি ছেলে সন্তানের জন্ম দিলেও তাদের মুখে দুধ তুলে দেয়া আর লালন পালনের চিন্তা তাড়া করছে তাকে। দুশ্চিন্তাগ্রস্ত হয়ে এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।
নাজমিনের পিতা হারুন জোমাদ্দার জানান, দুর্ঘটনায় হাত ও পা ভেঙে অচল অবস্থায় মানুষের কাছে হাত পেতে পরিবারের লোকজন নিয়ে কোনমতে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছি। এরমধ্যে নাজমিনের ৩টি সন্তান হওয়ায় তাদের খরচ বহন করার সার্মথ্য তার নেই। এ বিষয়ে ইউএনও নুসরাত জাহান খান জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিকসহ সার্বিক সহায়তা করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button