
মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় মানিকগঞ্জের হরিরামপুরে পুষ্টি সপ্তাহ-২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
২৩ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি নাহিদা আক্তার (ইউএনও)এর সভাপতিত্বে এবং উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ কাজী একেএম রাসেল এর শুভেচ্ছান্তে মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই)-সুশান্ত কুমার হালদার এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানটি পরিচালিত হয়।
প্রথমে র্যালি ও পরবর্তীতে হল রুমে পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ে সচেতনামূলক আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন,উপজেলা মহিলা বিষষক কর্মকর্তা মুরসালিনা আক্তার,উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আয়ুব আলী,উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর আতোয়ার রহমান,মেডিকেল অফিসার অসীম কুমার সরকার, আন্ধারমানিক মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসান টিপু, হরিরামপুর থানার সদস্য প্রমূখ।
উল্লেখ্য, ২৩ এপ্রিল হতে ২৯ শে এপ্রিল পর্যন্ত(সাপ্তাহ ব্যাপি) এ কার্যক্রম চলমান থাকবে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ কাজী একেএম রাসেল জানান,জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর সফলতা ও স্বার্থকতা কামনা করছি।
বিশেষ করে এতিমখানা ও লিল্লা বোডিং এ কিছু খাবার বিতরন করা হবে এবং আমাদের সাপ্তাহ ব্যাপি নানা কর্মসূচি বিদ্যামান থাকবে।




