slider

সখীপুরে কৃষকের গোয়াল ঘরে আগুন,পাঁচ গবাদিপশুর মৃত্যু

খাঁন আহম্মেদ হৃদয় পাশা, সখীপুর টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের ঘোনারচালা পূর্ব পাড়াগ্রামের আলিম উদ্দিনের ছোট ছেলে আয়নাল বাদশার গোয়াল ঘরে বৃহস্পতিবার (২০ অক্টোবর) আনুমানিক রাত ৩ টায় ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দুটি গরু ও তিন টি ছাগল। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চললেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় সব গবাদিপশু।
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে গৃহপালিত পশুদের মশার উপদ্রব থেকে বাঁচাতে কৃষক আয়নাল বাদশা প্রতি দিনের মতো গোয়ালের পিছনে লাকড়ির মধ্যে আগুন জ্বালিয়ে রাখেন তিনি। হয়তো সেখান থেকেই এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে বলে মনে করেন বাড়ির মালিক আয়নাল বাদশা।
এদিকে এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে কৃষক আয়নাল বাদশা প্রায় দুই লক্ষ টাকা পরিমাণ ক্ষতি হয়েছে বলে জানাযায়।
তিনি বলেন বিভিন্ন ব্যাংক ও এনজিও প্রতিষ্ঠানেও রয়েছে দেড় লাখ টাকা ঋণ।
পরিবারের ৬ সদস্য নিয়ে অনেক কষ্টে দিন কাটছে আমার।
এসময় দুর্ঘটনাস্থল পরিদর্শন করে দুঃখ প্রকাশ করেন, স্থানীয় চেয়ারম্যান এসএম কামরুল হাসান হারেজ (বিএসসি)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button