slider

নলছিটিতে মা ইলিশ শিকারের দায়ে দুজনের কারাদন্ড

মোঃ শাহাদাত হোসেন মনু, ঝালকাঠি প্রতিনিধি : মা ইলিশ শিকারে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করার অপরাধে ঝালকাঠির নলছিটিতে দুজন জেলেকে এক বছর করে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী মেজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রূম্পা সিকদার।
সাজাপ্রাপ্তরা হলেন উপজেলার রায়াপুর এলাকার সোয়েব হাওলাদার (৩০) ও বাবুগঞ্জ এলাকার মাসুম হাওলাদার (৩২)। এ সময় এলাকাবাসী অভিযোগ করে বলে, এখন যারা মাছ ধরেন তারা বেশিরভাগই মৌসুমি জেলে। এছাড়া অন্য এলাকা থেকে লোক এসেও মাছ শিকারে লিপ্ত আছেন। এদের বিরুদ্ধে কঠোর অভিযানের দাবি করেন তারা।
মঙ্গলবার উপজেলা মৎস্য দপ্তরের অভিযানে তাদেরকে সুগন্ধা নদী থেকে তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button