নিয়ামতপুরে কলেজপড়ুয়া মেয়েক ধর্ষণ মামলায় যুবক আটক

নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে আদিবাসী এক কলেজপড়ুয়া মেয়েকে ধর্ষণ মামলায় শ্রী আফাল মাহাতো(২২) নামে এক যুবককে আটক করেছে নিয়ামতপুর থানা পুলিশ। অবশেষে ধর্ষণ মামলার পর আসামিকে আটক করায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। শুক্রবার(১৯ আগস্ট) রাতে উপজেলার সদর ইউনিয়নের নেহেন্দা(গড়গড়িয়াপাড়া) গ্রাম থেকে তাকে আটক করা হয়। কলেজপড়ুয়া ছাত্রীকে ধর্ষণকারী
অভিযুক্ত শ্রী আফাল মাহাত উপজেলার সদর ইউনিয়নের নেহেন্দা(গড়গড়িয়াপাড়া)গ্রামের মৃত ধনা মাহতোর ছেলে। আসামি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির। এজাহার সূত্রে জানা যায়, নিয়ামতপুর সরকারি কলেজে দ্বাদশ শ্রেণিতে (১৭) নামে ঐ মেয়েটি লেখাপড়া করতো। কলেজে আসা যাওয়ার পথে নানাভাবে উত্যক্ত সহ প্রেমের প্রস্তাবণা দিয়ে আসছিল শ্রী আফাল মাহাতো। এক পর্যায়ে সে মেয়েটির সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। গত ০৯/০৭/২০২২ তারিখে মেয়েটি বাবা মায়ের সাথে রাতের খাবার শেষে নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে পড়ে। ঐ রাতে আনুমানিক ১১ টায় আফাল মাহাতো মেয়েটির ঘরে প্রবেশ করে, ঘরের দরজা বন্ধ করে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। মেয়ের চিৎকারের শব্দ শুনে পরিবারের লোকজন এগিয়ে আসলে দরজা খুলে ধর্ষণকারী পালিয়ে পায়। ভুক্তভোগী মেয়ের বাবা নরেশ মাহাতে জানায়, ঐ রাতেই আমি সহ গ্রামবাসীরা ধর্ষক আফাল মাহাতোর বাড়িতে গেলে তিনি পরের মাসে লগ্ন দেখে আমার মেয়েকে বিয়ে করার প্রতিশ্রুতি দেন। আমরা আদিবাসী মানুষ তাই ঘটনা কাউকে জানায় নি। পরের মাস আসার আগেই বিয়ের বিষয়ে আফাল মাহাতোকে বলতে গেলে সে এক বাক্যে বলে, আমার মেয়েকে সে বিয়ে করতে রাজি না। এতে সমাধান না হওয়ায় বাধ্য হয়ে থানায় মামলা




