বাগাতিপাড়ায় দুই দিন ব্যাপী শিশু মেলার উদ্বোধন
নাটোর প্রতিনিধি : শিশু ও নারী উন্নয়নে সচেতনামুলক যোগাযোগ কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় জেলা তথ্য অফিসার মোহাম্মাদ আলী’র আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় নাটোরের বাগাতিপাড়া দুই দিন ব্যাপী শিশু মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে একটি র্যালী উপজেলা চত্ত্বর এলাকা পদক্ষিণ করে উপজেলা পরিষদ জিমনেশিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় অংশ নেয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পাল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক মোঃ শামীম আহমেদ । বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বাগাতিপাড়া পৌর মেয়র অধ্যক্ষ শরিফুল ইসলাম লেলিন,এসিল্যান্ড নিশাত আনজুম অন্য প্রমুখ। শিশু ও নারী উন্নয়নে সচেতনামুলক কার্যক্রম সম্পর্কে জনগনকে অবহিতকরণে আয়োজিত এ মেলায় ১০ টি স্টল রয়েছে। এছাড়াও দুই দিন ব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে প্রামাণ্য চিত্র প্রদর্শন, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা সহ নানা আয়োজন করা হয়েছে।




