slider

সাপাহারে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন

সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ “সবাই মিলে খেলা করি, মাদক মুক্ত সমাজ গড়ি” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৩ টায় সাপাহার উপজেলা ক্রীড়া সংস্থার অায়োজনে ঐতিহ্যবাহী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অাব্দুল্যাহ অাল মামুন।
এসময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মুনিরুজ্জামান টকি, এলজিইডি প্রকৌশলী ইমরান হোসেন, সমাজ সেবা অফিসার তৌফিকুর রহমান, বিআরডিপি অফিসার আলমগীর হোসেন, উদ্ভিত সংরক্ষণ কর্মকর্তা আতাউর রহমান সেলিম প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button