slider

সাংসদের ব্যক্তিগত সহকারীর ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধকে অবমাননা

ঝিনাইদহ প্রতিনিধি : সয়াবিন তেলের দামের সাথে ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের সাথে তুলনা করে সমালোচনার মুখে পড়েছেন ঝিনাইদহ-৪ আসনের সাংসদ ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজিম আনারের ব্যক্তিগত সহকারী আব্দুর রউফ। তিনি তার ফেসবুক আইডিতে পোস্ট করেন শুধু তেল তেল করলে হবে না খরচ্চা আছে,খরচ্চা টা মিললে তেল এমনিতেই সহজ হবে।
এর পর ওই পোস্টে আরও লেখেন ভাষার= ৫২, চেতনার=৭১, শোকের=৭৫ সর্বমোট =১৯৮ জাতির তেলের হিসাব মেলাতে পারছি।

একজন আওয়ামী লীগ সাংসদের ব্যক্তিগত সহকারীর ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ ও শোক দিবস নিয়ে সরকারি বিরোধী পোস্ট নিয়ে বিব্রত ঝিনাইদহ জেলা ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী।
কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নামে প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতা-কর্মীরা জানান, রউফ কালীগঞ্জের কুখ্যাত রাজাকার আব্দুর রাজ্জাকের ছেলে। সে সাবরেজিস্ট্রী অফিস, টিআর কাবিখা, টেণ্ডার ব্যাণিজ্যসহ কালীগঞ্জের মূল হোতা।
এদিকে কালীগঞ্জ উপজেলার একাধিক বীর মুক্তিযোদ্ধা জানান,বর্তমান সাংসদ আনোয়ারুল আজিম আনারের পৃষ্ঠপোকতায় রাজাকারের সন্তানের আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনে পদ-পদবী পাচ্ছে। এতে করে কালীগঞ্জে প্রকৃত আওয়ামী লীগ কর্মীদের বাদ দিয়ে রাজাকার সন্তানদের আনা হচ্ছে। এটা দলের জন্য অশনিসংকেত। রউফ রাজাকার পরিবারের সন্তান বলে একের পর এক এই ধরনের ঘটনা ঘটিয়ে পার পেয়ে যাচ্ছে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।
এ বিষয়ে আব্দুর রউফের ব্যক্তিগত মোবাইলে একাধিক জানতে বার কল করলেও তিনি আমার অজান্তে আমার অষ্টম শ্রেণী পড়োয়া ছেলে আবেগ বশব এটা করছে আমি করেননি তবে আপনাদের যা খুশি তাই করেন কিছু যায় আসেনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button