sliderস্থানিয়

ফরিদপুরে দুর্গাপূজাকে ঘিরে পুলিশের মতবিনিময় সভা

ফরিদপুর প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে ফরিদপুর জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা হয়।

সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের পুলিশ সুপার জনাব মোঃ আব্দুল জলিল, পিপিএম। সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ শামছুল আজম।

সভায় পূজা মণ্ডপগুলোতে সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের বিষয়ে আলোচনা হয়। এসময় মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং দর্শনার্থীদের নির্বিঘ্নে পূজা উদযাপনের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়।

পুলিশ সুপার বলেন, “আসন্ন দুর্গাপূজা উপলক্ষে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতকল্পে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে।”

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মোঃ আসিফ ইকবাল, জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তা, ডিআইও-১ ফরিদপুর এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button