slider

৪ লাখ টাকা যৌতুক দেওয়ার পরেও গৃহবধুকে নির্যাতন!

নাটোর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে যৌতুকের দাবিতে রওশনারা আক্তার রুমা নামের এক গৃহবধুকে মারপিট করে হাসপাতালে পাঠানোর অভিযোগ উঠেছে স্বামী,শশুড় ও শাশুড়ীর বিরুদ্ধে। ৬ এপ্রিল শুক্রবার ঘটনাটি ঘটেছে উপজেলার চাপিলা ইউনিয়নের বৃ-গড়িলা গ্রামে। এ ঘটনায় আহত গৃহবধুর বাবা আব্দুল রউফ বাদি হয়ে গুরুদাসপুর থানায় তিন জনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
গৃহবধু রুমার বাবা আব্দুল রউফ বলেন, আনুমানিক ১০ বছর পূর্বে বৃ-গড়িলা এলাকার মোজাম্মেল হকের ছেলে সেলিম মালিকের সাথে তার মেয়ের বিবাহ দিয়েছিলেন। বিয়ের কিছুদিন অতিবাহিত হওয়ার পর যৌতুকের জন্য তার মেয়ে রুমাকে শশুড় বাড়ির সকলে মিলে শারিরিক ও মানষিক নির্যাতন করতে থাকে। মেয়ের সুখের কথা ভেবে যৌতুক হিসাবে ৪ লাখ টাকাসহ আসবাবপত্র প্রদান করেন তিনি। কিন্তু তারপরও অন্যের কু-প্ররোচনায় পুনরায় যৌতুক দাবি করতে থাকে। যৌতুকের টাকা দিতে অস্বিকার করায় তার মেয়ে রুমাকে মারধর করে বিভিন্ন সময়। এ নিয়ে একাধিকবার শালিশ হলেও নির্যাতন বন্ধ হয়নি। তার মেয়ের এক ছেলে এক মেয়ে থাকায় নির্যাতন সহ্য করেই সংসার করে আসছেন। পরে গত শুক্রবার তার মেয়ে রুমার কাছে যৌতুক হিসাবে ৫ লাখ টাকা দাবি করে স্বামী সেলিম মালিক। সেই টাকা দিতে অস্বিকার করায় স্বামী,শশুড় ও শাশুড়ি মিলে ব্যপক মারপিট শুরু করে। তার মেয়ের ডাক চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। বর্তমানে রুমা চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মতিন জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button