slider

শ্রীপুরে তিন বছর পর ঈদ জামাত অনুষ্ঠিত

রওশন হাসান রুবেল,শ্রীপুর (গাজীপুর),প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে করোনাভীতি ও বৈশ্বিক স্বাস্থ্য ঝুঁকির কারনে গত দুই বছর খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। এবার তাই ঈদের জামাতে ছিল জনসাধারণের উপচে পড়া ভীর। গাতকাল ০৩/০৫/২০২২, মঙ্গলবার পবিত্র ঈদ উল ফিরতের ঈদের জামাতেও তার প্রতিফলন দেখা যায়।

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনাতে অবস্থিত ঐতিহ্যবাহী পিয়ার আলী ঈদগাহ মাঠে ঈদের জামাত শুরু হয় সকাল সাড় নয়টায়। সাভার আমিনবাজারে মাওলানা আফজালুর রহমান ঈদের জামাতে ইমামতি করেন নয়টা থেকে হালকা বৃষ্টি শুরু হলেও নামাজের সময় শুরু হয় ভারী বর্ষণ। বিশ হাজার স্কয়ার ফুটের বিশাল মাঠ পুরোপুরি সামিয়ানা দুয়ে ঢেকে দেওয়া হলেও মুসুল্লিরা ভারী বর্ষণে ভিজে নামাজ আদায় শেষে খুৎবা ও মোনাজাতে অংশগ্রহন করে। ধারনা করা হয় এতে বিশ হাজারের বেশী মুসুল্লি অংশ গ্রহন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button