slider

রাজারহাটে সপ্তাহব্যাপী শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

এ আর লিমন, কুড়িগ্রাম, প্রতিনিধি : রাজারহাটে ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় ক্রিকেট, ব্যাডমিন্টন, ভলিবল, দৌড়, লাফ ও নিক্ষেপ সহ বিভিন্ন খেলার আয়োজন করে বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, রাজারহাট, কুড়িগ্রাম।

রোববার (২১ জানুয়ারি) বিকেলে সাত দিনব্যাপী চলা এ প্রতিযোগিতার সমাপনী ও প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা,কাবেরী রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব, জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি।

এছাড়াও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুর রব,উপজেলা একাডেমিক সুপার ভাইজার আয়েশা সিদ্দিকা,উপজেলা শিক্ষা সমিতির সাবেক সভাপতি লতিফ মোল্লা, রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম,বুড়িরহাট আ: ছামাদ মন্ডল দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক আসাদুজ্জামান সহ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button