sliderস্থানিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফরিদপুর-১, স্বামী স্ত্রীসহ ১১ প্রার্থীর মনোনয়ন দাখিল

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। ফরিদপুর-১ আসনে ১১ জন প্রার্থী তার মনোনয়ন সহকারি রিটার্নিং কর্মকর্তার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট দাখিল করেন। সোমবার বিকেল ৫টা পর্যন্ত ছিল মনোনয়ন দাখিলের শেষ সময়। মোট মনোনয়নপত্র সংগ্রহ করেন ১৭ জন।

বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম ধানের শীষ প্রতিকে এবং তার স্ত্রী লায়লা আনজ্জুমান বানু স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন।

অন্য যারা মনোনয়ন জমা দেন তারা হলেন, ন্যাশনাল ডেমোক্রেটি ফ্রন্ট (এনডিএফ) এর মনোনীত সংসদ সদস্য শাহ মুহাম্মদ আবু জাফর (প্রার্থী প্রতীক বাইসাইকেল),

জামায়াতে ইসলামী ঢাকা জেলার কর্মপরিষদ সদস্য – জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. ইলিয়াস মোল্লা (প্রতীক দাঁড়িপাল্লা), খেলাফত মজলিশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী শরাফত হুসাইন (প্রতীক রিকশা), স্বতন্ত্র প্রার্থী মো. আরিফুর রহমান (দোলন), স্বতন্ত্র প্রার্থী মো. গোলাম কবীর, স্বতন্ত্র প্রার্থী মো সাহাবুদ্দিন আহমেদ, ফরিদপুর জেলা এনসিপির আহবায়ক স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী মো. হাসিবুর রহমান অপু ঠাকুর, স্বতন্ত্র প্রার্থী আবুল বাশার খান, বোয়ালমারী উপজেলা বিএনপির সহ-সভাপতি বিদ্রোহী প্রার্থী শামচুদ্দীন মিয়া ঝুনু।

এর মধ্যে আরিফুর রহমান দোলন আলফাডাঙ্গা উপজেলা সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও আবুল বাশার খান মধুখালী উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় মনোনয়নপত্র দাখিল করেন। বাকি ৯ জন বোয়ালমারী উপজেলা সহকারী রিটারিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় মনোনয়নপত্র দাখিল করেন।

ফরিদপুর-১ আসনে একজন হিজড়া ভোটারসহ ৫ লাখ ১০ হাজার ৫৫৬ জন ভোটার রয়েছে। পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৩৪১জন ও মহিলা ভোটার সংখ্যা ২ লাখ ৫১ হাজার ২১৪ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button