slider

পীরগাছায় শেখ রাসেল পরিষদের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল

রংপুর ব্যুরো : দিনমজুর, শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের হাতে ইফতার তুলে দিয়েছে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পীরগাছা উপজেলা শাখা। সোমবার বিকেলে পীরগাছা বালিকা উচ্চ বিদ্যালয় মেইন গেট সংলগ্ন রাস্তায় এসব তুলে দেওয়া হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের পীরগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল মাহমুদ মিলন, পীরগাছা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল, পীরগাছা উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবু তারেক পাভেল শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ রংপুর জেলা শাখার সভাপতি মারুফ হাসান সহ সভাপতি শরিফ নেওয়াজ খাঁন পীরগাছা উপজেলা যুবলীগের সদস্য সুলতান মাহমুদ ডায়েল পীরগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহাফুর রহমান রুয়েল সাবেক সাধারণ সম্পাদক আরিফুল হক রানা রংপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য হারুন অর-রশিদ বাবুল পীরগাছা সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামিম সরদার ।
অনুষ্ঠান পরিচালনা করেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ পীরগাছা উপজেলা শাখার আহ্বায়ক শাহ্ মোঃ শারেখ খন্দকার জয় সবুজ প্রমূখ উপস্থিত ছিলেন।
এরপর পীরগাছা বালিকা উচ্চ বিদ্যালয়ে নেতা-কর্মীদের নিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button