বিনোদন

কারিশমা কাপুর করোনায় আক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর। ২ মার্চ তার কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। এ তথ্য নিশ্চিত করেছেন কারিশমার বোন কারিনা কাপুর খান। বৃহস্পতিবার মেহবুব স্টুডিওতে কাজলের সঙ্গে দেখা হয় কারিনার। এ সময় দুজনে বেশ কিছুক্ষণ কথা বলেন। দীর্ঘ দিন পর দেখা হওয়ায় একে অপরের পরিবারের খোঁজ নেন দুই অভিনেত্রী। কথা বলতে গিয়েই করোনাভাইরাসের প্রসঙ্গ ওঠে। এ সময় কারিনা কাপুর খান বলেন, ‘আমার পরিবারের অনেকেই করোনায় আক্রান্ত হয়েছিলেন। ‘লোলো’ (কারিশমার ডাক নাম) গতকাল করোনায় আক্রান্ত হয়েছে।’
কারিনা-কাজলের কথোপকথনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে কারিনা-কাজলকে এসব আলোচনা করতে দেখা যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button