sliderস্থানিয়

প্রতিবন্ধী ধর্ষণ মামলায় কারাগারে ১

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের মামলায় মেহেদী শেখ (২৭) নামে এক যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে স্থানীয় থানা পুলিশ। অপর আরেকটি ধর্ষণ মামলায় ধর্ষক আসিফ শেখ (২১) পলাতক রয়েছে। 

জানা যায়, উপজেলার শেখর ইউনিয়নের শেখর গ্রামের বুদ্ধিপ্রতিবন্ধী এক নারীকে (৪০) দীর্ঘদিন ধরে নানা প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে ওহিদ শেখের ছেলে মেহেদী শেখ। ধর্ষনের ফলে ওই নারী অন্তস্বত্বা হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে পিতা-মাতাহীন ওই নারীর ভাষ্য অনুযায়ী সুজন মোল্যা বাদী হয়ে শনিবার রাতে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। মামলা নং ২০। মামলার পর পুলিশ পলাতক মেহেদী শেখকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া গ্রাম থেকে গ্রেপ্তার করে। রোববার (২৬.০৭.২৬) আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়। অন্তস্বত্বা নারীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। 

অপরদিকে উপজেলার সাতৈর ইউনিয়নের কেরসাইল এলাকায় ১৩ বছরের এক স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগে কিশোরীর মা বাদী হয়ে রোববার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে  মামলা করেন। মামলা নং ২১। 

এ মামলার আসামি মো. আসিফ শেখ (২১) পলাতক রয়েছে। নির্যাতনের শিকার কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসমপাতালে পাঠানো হয়েছে।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান বলেন, বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলার আসামি মেহেদী শেখকে রোববার আদালতে চালান করা হলে আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেয়। অপর মামলার আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে। নির্যাতনের শিকার নারী ও কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button