sliderস্থানিয়

কাজিপুরে কুটির শিল্পভিত্তিক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

মোঃ আব্দুর রব মনসুর,সিরাজগঞ্জ প্রতিনিধি: বেকার ও সুবিধাবঞ্চিত নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে সিরাজগঞ্জের কাজিপুরে কুটির শিল্পভিত্তিক মাসব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকালে উপজেলার পাটাগ্রাম রোডে বিশিষ্ট সমাজসেবক ও মানবাধিকার কর্মী ইন্জিনিয়ার এস এম শাহীন আলমের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রফাতুল্লাহ ইফাজ উদ্দিন মেমোরিয়াল ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম। তিনি বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে কুটির শিল্পের বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যমে নারীরা সেলাই, হস্তশিল্প, নকশিকাঁথা, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, বাঁশ ও বেতের তৈরি পণ্যসহ বিভিন্ন উৎপাদনমুখী কাজে দক্ষতা অর্জন করে নিজস্ব উদ্যোগে আয় করতে পারবেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক মরহুম এস এম সোহরাব হোসেনের সহধর্মিণী শামসুন্নাহার। তিনি বলেন, নারীদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি উদ্যোক্তা তৈরির মাধ্যমে বেকারত্ব হ্রাস এবং পারিবারিক আয় বৃদ্ধিতে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রফাতুল্লাহ ইফাজ উদ্দিন মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস এম সাইদুল ইসলাম। কর্মশালা সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রফাতুল্লাহ ইফাজ উদ্দিন মেমোরিয়াল ডিগ্রি কলেজের প্রভাষক রোকনুজ্জামান রাসেল।

প্রশিক্ষনের মূল দিকসমূহঃ
দক্ষতা উন্নয়নঃ সেলাই, এমব্রয়ডারি ও ব্লক বাটিকের কাজ শেখানো।

আত্মনির্ভরশীলতা ঃ নারীদের ঘরে বসে আয় করার সুযোগ তৈরি করা।

অর্থনৈতিক মুক্তিঃ গ্রামীণ দারিদ্রতা দূর করা ও জীবন যাত্রার মান উন্নয়ন করা।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানেরও আশ্বাস দেওয়া হয়। কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার বেকার নারী ও আগ্রহী প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে অতিথিরা প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারীদের সফলতা কামনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button