Uncategorized
মানিকগঞ্জে বিএনপির শহীদদের স্মরণে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী

মুহাম্মদ আব্দুল জলীল, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ সদর উপজেলা বিএনপি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মানিকগঞ্জ সরকারি বালক বিদ্যালয় মাঠে( বিজয় মেলা) শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করছেন ।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ ফজলুল হক, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু, সাংগঠনিক সম্পাদক রফিক উদ্দিন ভুইঁয়া হাবু, দপ্তর সম্পাদক ডাঃ আব্দুল জলীল বিশ্বাস,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ জহিরুলইসলাম জহির, সাগর আহমেদ সাবু, মানিক ফরাজি, ছবেদ আলী, আমজাদ হোসেন, আব্দুস সালাম প্রমুখ।
এ ছাড়াও জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছা সেবক দল, মহিলা দল, ছাত্রদল, তাঁতীদল সহ বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা শ্রদ্ধা নিবেদন করছেন।




