Uncategorized
মহিপালে গাঁজাসহ কারবারী আটক

ফেনী প্রতিনিধি : ফেনীর মহিপাল শাহীন রেষ্টুরেন্ট এন্ড বিরিয়ানী হাউজ এর সামনে অভিযান চালীয়ে গাঁজাসহ এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব। শনিবার গভীর রাতে র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল মহিপাল শাহীন রেষ্টুরেন্ট এন্ড বিরিয়ানী হাউজ তাকে আটক করা হয়। আটককৃত শামীম নুর উদ্দিন(২৭) মধ্যম ফরহাদ নগর গ্রামের মৃত নুরুল আমিনের ছেলে।
র্যাব-৭ এর ভারপ্রাপ্ত কোম্পানী অধীনায়ক মোঃ জুনায়েদ জাহেদী জানান, আটককৃত শামীম নুর উদ্দিনকে তল্লাশী করে সাড়ে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ধৃত আসামী জানায় সে দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য (গাঁজা) ফেনীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রি করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০২ লক্ষ টাকা।



