মানিকগঞ্জে পদ্মার চরে হয়ে গেল ৯৭/৯৯ ব্যাচ ফেজবুক গ্রুপের মিলন মেলা

সোহেল রানা,মানিকগঞ্জ : মানিকগঞ্জে এসএসসি পাশের দীর্ঘ প্রায় ২৫ বছর পর হয়ে গেল ssc-৯৭/ hsc-৯৯ ব্যাচ ফেজবুক গ্রুপের মিলন মেলা। শনিবার (১২ ফেব্রুয়ারী) দিনব্যাপী হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের পদ্মা নদীর কুশিয়ার চরে এ আনন্দ মেলা অনুষ্ঠিত হয়। মানিকগঞ্জের ssc-৯৭/hsc-৯৯ ব্যাচ ফেজবুক গ্রুপ বন্ধুদের উদ্যোগে স্ব-স্ব ব্যক্তিগত অর্থায়নে এ আনন্দ মেলার আয়োন করা হয়। দিনের শুরুতে ফুলের মালা দিয়ে সবাই সবাইকে বরণ করে নেয়। এ সময় গ্রুপ বন্ধু ব্যারিস্টার মোঃ আলীমুর রহমান, হরিরামপুর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম, হরিরামপুরের কাঞ্চনপুর ইউপি নব-নির্বাচিত চেয়ারম্যান কাজী বনী ইসলাম রুপক, দৌলতপুরের খলসী ইউপি নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া, এ্যাডভোকেট দেওয়ান মতিন এক আলোচনা সভার আয়োজন করেন।

সভায় মানিকগঞ্জের ssc-৯৭/hsc-৯৯ ব্যাচ ফেজবুক গ্রুপ বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সারা দেশে ও দেশের বাইরে ব্যাচম্যানদের বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ থেকে বন্ধুত্বের বন্ধনকে চির অটুট রাখার আহ্বান জানানো হয়। আলেচনা সভায় ডাক্তার ইঞ্চিনিয়ার পুলিশ সাংসাবিদক উকিল সরকারি কর্মকর্তা চেয়ারম্যান মেম্বার সহ সকল শ্রেণী পেশার গ্রুপ সদস্যরা উপস্থিত ছিলেন। বিচ্ছিন্ন হয়ে যাওয়া ক্লাসমেট বন্ধুরা আবার একত্রিত হয়ে দেশে এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপনের লক্ষে বন্ধুত্বের বন্ধন অটুট রাখতে ফেসবুক গ্রুপের মাধ্যমে এক কালজয়ী পদক্ষেপের মাধ্যমে দেশ-বিদেশে বিভিন্ন পেশায় কর্মরত সবাই বন্ধুত্বের বন্ধনকে আগলে রাখতে আলোচনার শীর্ষে উঠে এসেছে বলে জানান তারা। তারা আরো জানিয়েছেন জেলা উপজেলা বিভাগীয় পর্যায় সহ দেশের বাইরে থাকা বন্ধুদের মধ্যে নতুন করে বন্ধুত্বের বন্ধন ব্যাপকভাবে সৃষ্টি হতে শুরু করেছে। দেশ ও দেশের বাইরে সর্বাধিক ssc-৯৭/hsc-৯৯ ব্যাচ ফেসবুক গ্রুপ সৃষ্টি হয়েছে বলেও জানান তারা। গত প্রায় দেড় বছর ধরে গ্রুপ সদস্যরা তাদের স্ব-স্ব ব্যক্তিগত অর্থায়নে বিভিন্ন সামাজিক সেবামূলক কাজ করে যাচ্ছে তারা। মানব কল্যাণে মানবিক সহায়তার মনোভাব নিয়ে গরীব দুঃখি দুস্থ অসহায় মানুষের কল্যাণে জেলার শহরাঞ্চল থেকে শুরু করে প্রত্যুন্ত অঞ্চলের মানুষের মাঝে ক্যান্সার রোগীকে আর্থিক সহায়তা, কম্বল বিতরণ, ফ্রি-মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে স্বাস্থ্য সেবা চিকিৎসা ওষুধ বিতরণ ও বিভিন্ন শ্রেণীর অসহায় মানুষকে নানা ধরনের মানবিক সহায়তা সেবা মূলক কাজ করে যাচ্ছে। আনন্দ মেলা উপলক্ষে খেলাধূলা, হৈহুল্লা, নৌকা ভ্রমণ সহ বিভিন্ন চিত্তবিনোদন এবং চরাঞ্চলের দুস্থ অসহায় মানুষদের নিয়ে একসাথে খাবার খাওয়ার আয়োজনে দিনটি মুখরিত করে তোলে গ্রুপ সদস্যরা। আলোচনা শেষে নাচ ও গানের মধ্য দিয়ে এ মিলন মেলা দিবসের আনন্দ আয়োজনের সমাপ্তি ঘটে।



