মানিকগঞ্জে হত্যার দায়ে ৪ জনের যাবজ্জীবন

সংবাদদাতা, মানিকগঞ্জ : মানিকগঞ্জে আলীম হত্যার অবিযোগে ৪জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান খান।
মঙ্গলবার বেলা ১১টার দিকে আসামিদের উপস্থিতিতে চাঞ্চল্যকর এ মামলার রায় প্রদান করা হয়।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৩ সালের ২৩ জুলাই রাত ১০টার দিকে বাড়ি থেকে ঘিওর বাজারের যাওয়ার সময় কুস্তা ব্রিজ এলাকায় আলীমের কাছে আসামিরা নেশার জন্য টাকা চায়। টাকা দিতে অস্বীকার করলে আলীমের গলায় রশি পেচিয়ে হত্যা এবং ১০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে আলীমের লাশ ব্রিজের সাথে ঝুলিয়ে রাখে। পরের দিন সকালে খবর পেয়ে ঘিওর থানা পুলিশ লাশ উদ্ধার করে।
নিহত আলীমের বোন শাহনাজ বেগম বাদী হয়ে একই এলাকার রিপন উল্লাহ, মো: দেলোয়ার হোসেন, মাহমুদুল হাসান বাবু ও ইসমাইলের বিরুদ্ধে ঘিওর থানায় হত্যামামলা দায়ের করেন। ২০১৫ সালের ৫ জানুয়ারি পুলিশ ওই মামলার চার্জশীট দাখিল করে। মামলায় স্বাক্ষ্য দেন ১৭জন সাক্ষী।




