Uncategorized

রংপুরে নতুন করে ৪৫ জনের শরীরে করোনা শনাক্ত

রংপুর প্রতিনিধি : রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত ২৪ ঘন্টায় ১৮৮ জনের নমুনা পরী¶া করে ৪৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে রংপুর সিটি করপোরেশন ও জেলায় ১৮ জন, কুড়িগ্রামে ৭ জন, লালমনিহাটে ৫ জন, গাইবান্ধায় ১৩ জন, পঞ্চগড়ে ১ জন ও নীলফামারী জেলার ১ জন করোনায় আক্রান্ত রোগী রয়েছেন। আক্রান্তদের মধ্যে পুলিশ, সরকারী চাকরীজীবীসহ বভিন্ন বয়সের নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধ রয়েছেন।
রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ একেএম নুরুন্নবী লাইজু সোমবার বিকেলে জানান, রংপুর সদরে দুই জন, নগরীর নিউ সেনপাড়ায় এক জন, কেরানীপাড়ায় এক জন, মনোহর পাড়ায় এক জন, ঠিকাদারপাড়ায় এক জন, ধাপে (মেডিকেল মোড়) এক জন, কেরানীপাড়ায় এক জন, কামারপাড়ায় এক জন, রংপুরের বেসরকারী মেডিকেল কলেজ প্রাইমে ভর্তি চার রোগী, পীরগঞ্জ উপজেলায় পাঁচ জন, বদরগঞ্জ উপজেলায় এক জন ও গংগাচড়া উপজেলায় এক জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়াও নীলফামারী ও পঞ্চগড় জেলার দুই জন রোগী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এর পাশাপাশি লালমনিরহাট জেলায় পাঁচ জন, গাইবান্ধা জেলার তের জন এবং কুড়িগ্রাম জেলার সাত জন করোনায়
আক্রান্ত হয়েছেন বলে রংপুর পিসিআর ল্যাবে সনাক্ত হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button