শিরোনামসুস্থ থাকুন

আরো ২ ডেঙ্গু রোগী হাসপাতালে

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন দু’জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
নতুন আক্রান্তদের মধ্যে দু’জনই ঢাকা বিভাগের বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
কন্ট্রোল রুমের তথ্যমতে, এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ছয়জন রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ঢাকার সরকরি ও বেসরকারি হাসপাতালে পাঁচজন ভর্তি আছেন। ঢাকার বাইরে ভর্তি আছেন একজন ডেঙ্গু রোগী।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, বছরের শুরু থেকে এখন পর্যন্ত ১৩২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, চিকিৎসা শেষে ১২৬ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এছাড়া এই বছরে এখন পর্যন্ত কোনো ডেঙ্গু রোগী মারা যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button