খেলনা ইউপি নির্বাচনের ফলাফল বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

আবুল বয়ান,ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ভোট কারচুপি ও ফলাফল ষোষণায় কৌশল অবলম্বন করার অভিযোগ করে ভোট পুনর্গণনার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বরে) বিকালে দলীয় কার্যালয়ের সামনে উপজেলার খেলনা ইউপি‘র আওয়ামী লীগ দলীয় মনোনীত নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী মো. নাজমুল হোসেন স্থানীয় সাংবাদিকদের নিয়ে এ সংবাদ সম্মেলন করেন। এসময় শতশত মানুষ সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন।
সংবাদ সম্মেলনে প্রার্থী নাজমুল হোসেন লিখিত বক্তব্যে জানান, রবিবার চতুর্থ ধাপে ধামইরহাট ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। আমি খেলনা ইউপি নির্বাচনে দলীয় প্রতীক নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী ছিলাম। সকাল ৮টা থেকে আমার নির্বাচন এলাকায় মোট ৯টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়। সকাল থেকে উৎসবমূখর পরিবেশে ভোট চলতে থাকলেও দুপুরের আগ মুহুর্তে নিজ এলাকায় বিএনপি জামাত ক্যাডার নেতাদের কেন্দ্রে দায়িত্ব প্রদানসহ আওয়ামীলীগের বিদ্রোহী ঘোড়া মার্কার সন্ত্রাসী বাহিনী নৌকার কর্মীদের উপরে আক্রমণ ও মারধর করে। আতংক সৃষ্টির পাশাপাশি একজনকে প্রাণে মেরে ফেলা হয়েছে বলেও ভোটারদের মাঝে উত্তেজনা তৈরী করেন।
তিনি আরো জানান, ভোট শেষ হওয়ার পরপর বিভিন্ন ভোট কেন্দ্রে ভোট গণনার সময়ে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাসহ পুলিং এজেন্ট দায়িত্বে থাকার পরেও তাদের স্বাক্ষর না নিয়ে বানোয়াট ফলাফল ঘোষণা করেন। আমি একজন আওয়ামী পরিবারের সন্তান এসব সন্ত্রাসীদের থেকে নিজ এলাকা সন্ত্রাসীদের থেকে রক্ষার্থে ভোট পুনর্গণনার দাবি জানাচ্ছি। আমি মোট কত ভোট পেয়েছি তা আমি নিজেও জানিনা। এবিষয়ে তিনি প্রধান নির্বাচন কমিশন, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন বলেও জানান।
উল্লেখ্য খেলনা ইউনিয়ন পরিষদে বিএনপির স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলহিল মাহমুদ চৌধুরী আনারস প্রতীকে ৩হাজার ৭৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয় এবং তার নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী মো. নাজমুল হোসেন নৌকা প্রতীকে পেয়েছিল ৩হাজার ৬১৬ভোট।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও খেলনা ইউনিয়ন রিটানিং অফিসার মো. আতাউর রহমান জানান, সকাল থেকে নির্বাচন সুন্দর ও শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হয়েছে এখানে কোন ভোট কারচুপির ঘটনা ঘটেনি।




