Uncategorized

নওগাঁ- ৬ আসনে উপ-নির্বাচনে কারচুপি হলে আত্রাই-রানীনগর থেকে সরকার পতনের আন্দোলন শুরু হবে-দুলু

নওগাঁ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভূমি উপ-মন্ত্রী এড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নওগাঁ- ৬ আসনে উপ-নির্বাচনে কারচুপি হলে আত্রাই রানীনগর থেকে সরকার পতনের আন্দোলন শুরু হবে।
গতকাল বুধবার বিকেলে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে উপ-নির্বাচন উপলক্ষে আত্রাই থানা বিএনপি কর্তৃক আয়োজিত স্থানীয় চৌধুরী মিল চত্বরে অনুষ্ঠিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
আত্রাই থানা বিএনপির আহবায়ক আলহাজ্ব আব্দুল জলিল চকলেট এর সভাপতিত্বে বক্তব্য রাখেন এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এসএম রেজাউল ইসলাম রেজু, রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলন, নাটোর জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে উপ-নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য নজমুল হক সনি,জাহিদুল ইসলাম ধলু,আলহাজ্ব নাছির উদ্দিন,এড. রফিকুল ইসলাম,মামুনুর রহমান রিপন,আব্দুস শুকুর,ভিপি রানা,পারভেজ আরেফিন সিদ্দিকী জনি,বুলেট,নাজিবুল্লা চৌধুরি, জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশ, সাধারন সম্পাদক খায়রুল আলম গোল্ডেন,স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামীম আহম্মেদ,ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন,সাধারণ সম্পাদক মামুনুর বিন দোহাসহ আত্রাই থানা বিএনপি আহবায়ক কমিটির সদস্য তছলিম উদ্দিন, আব্দুল মান্নান সরদার প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button