Uncategorized
মানিকগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জন গ্রেফতার

মানিকগঞ্জের সাত উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে ১০ জনকে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ গ্রেফতাররা করা হয়েছে।
সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- আতিকুল ইসলাম, লিমন হোসেন রাব্বি, আবু তাহের, আবিদ হোসেন, আসিব হোসেন, আসাদুজ্জামান অপু, আব্দুল্লাহ্ আল মামুন ওরফে নাদিম, পিন্টু, আরিফুল ইসলাম, সুজন মিয়া ।
মানিকগঞ্জ জেলা এএসপি হামিদুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ১০ মাদকসেবী ও ব্যবসায়ীসহ গ্রেফতার পরোয়ানায় তিন এবং সিআর পরোয়ানায় ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। আটক মাদকসেবী ও বিক্রেতাদের বিরুদ্ধে মাদক আইনে চারটি মামলা করা হয়েছে।




