Uncategorized
রংপুরের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর মূখ্য সচিবের ভিডিও কনফারেন্স

রাহুল সরকার : রংপুর বিভাগের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমদ কায়কাউসের সাথে রংপুর বিভাগীয় প্রশাসনের ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সে অংশ নেন, রংপুর বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু তাহের মোঃ মাসুদ রানা, রংপুর জেলা প্রশাসক আসিব আহসান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসানসহ প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।
ভিডিও কনফারেন্সে রংপুর বিভাগের বন্যা পরিস্থিতি এবং বন্যা মোকাবেলায় প্রস্তুতি নিয়ে মূখ্য সচিবকে অবহিত করেন প্রশাসনের কর্মকর্তারা। এ সময় রংপুর বিভাগের বন্যা কবলিত মানুষের দূর্দশা লাঘবে প্রশাসনিক কর্মকর্তাদের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়।




