
মোঃ ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উপলক্ষে ঠাকুরগাঁওয়ে ইকো পাঠশালা এন্ড কলেজের উদ্যোগে বার্ষিক মিলাদ মাহফিল, কোরআন তেলাওয়াত, কেরাত, হামদ ও না’ত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৬ আগস্ট) ১২ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি মোতাবেক ইএসডিও’র জয়নাল আবেদীন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকো পাঠশালা এন্ড কলেজের চেয়ারম্যান ড. মুহম্মদ শহীদ উজ জামান। এছাড়া উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. সেলিমা আখতার।
আয়োজিত অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, কেরাত, হামদ ও না’ত প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় ইকো পাঠশালা এন্ড কলেজের সম্মানিত শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি ইএসডিও’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর আদর্শ, নৈতিকতা ও মানবতার শিক্ষা ব্যক্তি ও সমাজজীবনে অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।




