sliderস্থানিয়

ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ২১ হাজার টাকা এবং মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) রাতে ঠাকুরগাঁও সদর থানাধীন ৭ নম্বর নারগুন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব নারগুন গ্রামে এ অভিযান পরিচালনা করে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতাররা হলেন—পূর্ব হাজীপাড়া এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে মো. রফিকুল ইসলাম ওরফে রফিক ওরফে বুড্ডা (৩৯) এবং কহরপাড়া এলাকার মৃত সমির উদ্দিনের ছেলে মো. মশিউর রহমান (৪৫)। তারা উভয়েই ঠাকুরগাঁও সদর উপজেলার বাসিন্দা।

ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পূর্ব নারগুন গ্রামের শাপলা স্কুল থেকে নারগুন ইউনিয়ন পরিষদগামী কাঁচা রাস্তার দক্ষিণ পাশে মো. দবিরুল ইসলামের ফসল রাখার ঘরের ভেতর থেকে তাদের গ্রেফতার করে।

এ সময় তাদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ২১ হাজার টাকা এবং মাদক বহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার দুই মাদক কারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button